1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে মানববন্ধনে নারীরা পারিবারিক সহিংসতা বন্ধে সবাইকে সোচ্চার হতে আহবান জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আইনের সুষ্ঠু প্রয়োগ না হওয়া, অকার্যকর বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের দুর্নীতি, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অপরাধীরা ক্রমাগত দায়মুক্তি পেয়ে যাওয়ার কারনে বর্তমানে বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। নারীরা পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, এসিড নিক্ষেপ, ধর্ষণ, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়া বাল্য বিবাহের কারণে অনেক মেয়ে শিশুর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

 

বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে বলে অভিযোগ রয়েছে। মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স নেটওয়ার্ক বিভিন্ন সুপারিশ তুলে ধরে। তাদের মধ্যে অন্যতম সুপারিশগুলো হলো- ১. গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। ২. বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে ও নারীর প্রতি সহিংসতার মামলা গুলোর দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। ৩. নারীর প্রতি সহিংসতার মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা যাবে না; ৪. প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মাধ্যম, পাঠ্যবইসহ সর্বস্তরে দীর্ঘকালীন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে;। ৫. সহিংসতার শিকার নারী ও সাক্ষীর নিরাপত্তার জন্য আইন করে তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের জেলা সমন্বয়কারী মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি এটিএম মাহবুব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাজ্জাতুল ইসলাম, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রাজীব, আব্দুল্লাহ আল মামুন, গোলাম সারোয়ারসহ ভিকটিম পরিবারের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD