1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আলহাজ্ব আব্দুর রশিদের মত সৃজনশীল মানুষ ই সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলহাজ্ব আব্দুর রশিদের মত সৃজনশীল মানুষ ই সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

গত শুক্রবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সাড়া মানবিক বৃদ্ধ আশ্রম এর শুভ উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টম্যান ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)জনাব লোকমান হোসেন মিয়া, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. শাহ্-ই- আলম সহ বিভিন্ন পর্যায়ের বরেণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমের চেয়ারম্যান ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যিক মানবিক মানুষ লায়ন আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ যিনি অসহায়, হতদরিদ্র বেওয়ারিশ মানুষদের জন্য ব্যাতিক্রম ধর্মী এক বৃদ্ধ আশ্রম প্রতিষ্ঠা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আলহাজ্ব আব্দুর রশিদের গুনাবলীর বর্ণনা দিয়ে শেষ করা যাবেনা তবে তার মত আরও ভালো মানবিক মানুষ সমাজে তৈরী হতে হবে। পুরো অনুষ্ঠান স্থলটি বরেণ্য ব্যাক্তিবর্গ ও গুনী জনদের পদচারনায় মুখরিত ছিল। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD