1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কলমাকান্দায় নিজেদের টাকায় রাস্তা করছে গ্রামবাসী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলমাকান্দায় নিজেদের টাকায় রাস্তা করছে গ্রামবাসী

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় নিজেদের টাকায় রাস্তা নির্মাণ করছে গ্রামবাসী। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আধা কিলোমিটার নতুন করে মাটি ভরাট দিয়ে ওই রাস্তা নির্মাণ করা হচ্ছে।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামে চলাচলের রাস্তা নির্মাণে এমন উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন জয় ও রজব আলী। কয়ড়া গ্রাম নিম্ন এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয়। তাই ভোগান্তির কথা চিন্তা করে এলাকাবাসীর অর্থায়নে রাস্তার নির্মাণ কাজ শুরু করেছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার পালপাড়া-পাঁচকাঠা সড়ক থেকে কয়ড়া পূর্বপাড়া মো. রজব আলীর বাড়ি হতে পূর্বপাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মাণে আলোচনায় এসেছে গ্রামবাসী। পরে তাদের অর্থায়নে ১২ ফুট উচ্চতা, ১৪ ফুট চওড়া বিশিষ্ট প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন জয় জানান, গ্রামবাসীর আলোচনায় রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ এখন প্রায় শেষের দিকে। কিন্তু স্থানীয় ব্যক্তি মো. বিল্লাল হোসেন তার জমির ওপর দিয়ে রাস্তা দেওয়ার কথা থাকলেও এখন তা অস্বীকার করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলী জানান, ঘটনার বিষয়টি শুনেছি, স্থানীয়দের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD