1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করবেন চৌধুরী মামুন - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করবেন চৌধুরী মামুন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯২ বার পড়া হয়েছে

আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ সোমবার উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। ময়মনসিংহ সার্কিট হাউজমাঠে সকাল ১০ টায় তিনি এই ক্রিকেট লীগ উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবনে, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
পরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ক্রীড়া নৈপূণ্য উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন। আইজিপি ও পুনাক সভানেত্রী ময়মনসিংহে আগমনকে উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সহ পুলিশের উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD