1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন বিশ্ব মশা দিবসে ময়মনসিংহ নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার বাচ্চু এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভালুকায় পাল্টা সংবাদ সম্মেলন নজরুল চর্চা ছড়িয়ে দিতে স্কুলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের আহ্বান

তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর নামকস্থানে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফুলপুর উপজেলার নগুয়া গ্রামের প্রবাসী সোহাগ মন্ডল (৩২) ও ইমাদপুর গ্রামের সিএনজি চালক হাফিজুল ইসলাম (৪৫)। জানা যায়, ফুলপুরের নগুয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সোহাগ মন্ডল তার সদ্য বিবাহিত স্ত্রী মিস্টি আক্তারকে মাস্টার্স পরীক্ষায় অংশ গ্রহণ করানোর জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে ময়মনসিংহ যাচ্ছিলেন। তারাকান্দার গোপালপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহনকারী গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ ৩জন গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে প্রবাসী সোহাগ মন্ডল ও চালক হাফিজুল ইসলামের মৃত্যু ঘটে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ ঘটনায় গাড়ী জব্দ করা হয়েছে। পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তের আবেদন করে লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

 

মিজানুর রহমান আকন্দ
ময়মনসিংহ উত্তর প্রতিনিধি,
ময়মনসিংহ (AS-82),
০১৭১৯-৪৩০১৩৩

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD