1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোণা ৩১ বিজিবি মহান বিজয় দিবসে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

নেত্রকোণা ৩১ বিজিবি মহান বিজয় দিবসে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর তত্ত্বাবধানে মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে অদ্য ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ ১১০০ হতে ১২০০ ঘটিকা পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি, অধিনায়ক এর উপস্থিতিতে নেত্রকোণা জেলার সদর উপজেলার সাঁকোয়া বাজার নামক স্থানে ২২ জন পুরুষ এবং ২৮ জন নারীসহ সর্বমোট ৫০ জন গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করা হয়। এছাড়াও নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ছোট মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বেসামরিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অদ্য সকাল ১০০০ হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত ৭০ জন পুরুষ, ১৯২ জন নারী এবং ২৩ জন শিশুসহ সর্বমোট ২৮৫ জন অসুস্থ, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিভিন্ন প্রকারের ৫৮টি গ্রুপের ১৫,০১৫টি ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD