1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে "অভিশপ্ত আগস্ট" মঞ্চায়ন  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ নগরীর টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মঞ্চায়ন হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগষ্ট” এর ১১২ তম মঞ্চায়ন। দেশের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পরিকল্পনা, গবেষণা ও তথ্যসংকলনে নাটকটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশ পুলিশ থিয়েটার।

“অভিশপ্ত আগষ্ট” মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। গেস্টঅব অনার উপস্থিত ছিলেন নাটকটির পরিকল্পনা, গবেষনা ও তথ্যসংকলনকারী হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে নাজিম উদ্দীন আহম্মেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ফকরুল ইমাম এমপি, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অধ্যক্ষ আনন্দ মোহন কলেজ প্রফেসর মোঃ আমান উল্লাহ, জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও সাবেক জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটক এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD