1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বিট-পুলিশিং সমাবেশ ও শীত বস্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে বিট-পুলিশিং সমাবেশ ও শীত বস্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ আহমেদ এমপি

এস এম হোসেন আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

“বিট-পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় আয়োজিত বিট-পুলিশিং সমাবেশ ও শীত বস্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা।

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এর সঞ্চালনায় উক্ত বিট-পুলিশিং সমাবেশ ও শীতবস্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ ফজলুল হক,সহকারী পুলিশ সুপার(ফুলপুর-তারাকান্দা)সার্কেল দীপক কুমার মজুমদার,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর,সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,জেলা পরিষদ সদস্য মেজবাউল আলম চৌধুরী রুবেল,উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমূখ।

এছাড়াও উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধিগণ,সাংবাদিকগণ,গণ্যমান্যব্যক্তিবর্গগন প্রমূখ।

ময়মনসিংহের তারাকান্দায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী (ফুলপুর-তারাকান্দা)র জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি বলেন-বিট-পুলিশিং এর মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর সক্ষমতা আগের যে কোন সময়ের চেয়ে অনেকগুন বৃদ্ধি পেয়েছে।সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে বিট পুলিশিং এর মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থার অংশ হিসেবে এই ব্যবস্থা এখন সর্বমহলে প্রশংসিত।

২০ জানুয়ারী ২০২৩ ইং রোজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট-পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় প্রতিমন্ত্রী আরও বলেন,বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা।যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্ঠা করবে তাদেরকে প্রতিহত করতে এই বাহিনী সর্বদা সচেষ্ঠ থাকবে বলে মনে করেন তিনি।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় তিনি নিজেকে জাতির জনকের কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভীষন-২০৪১ বাস্তবায়নে উনার অনুগত একজন কর্মী হিসেবে উল্লেখ করে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় বক্তারা বলেন,সন্রাস-জঙ্গিবাদ,নারী নির্যাতন,ইভটিজিং,বাল্য বিবাহ,সাইবার ক্রাইম অপরাধ,মাদক নির্মূল,অপমৃত্যু এবং ধর্ষন বিরুধী বিট-পুলিশিং সমাবেশের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে পুলিশিং কর্মকর্তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD