1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ২২ জানুয়ারী সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত
এ কার্যক্রমে ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের৷ সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় মেয়র প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আহবান জানান। বিশেষতঃ হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিস্কার রাখা, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD