1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে যুবকের পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ঈশ্বরগঞ্জে যুবকের পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাঁশঝাড়ের পাশে থাকা একটি মেহগনি গাছে ঝুলন্ত এবং পায়ে চাদর দিয়ে বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম মিঠুল চন্দ্র সাহা (৪০)। তিনি উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের স্বর্গীয় হরেন্দ্র চন্দ্র সাহার ছেলে। মিঠুলের পরিবারের দাবি, দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।

মিঠুলের ভাই দেবল চন্দ্র সাহা বলেন, তাঁর ভাই শান্ত প্রকৃতির মানুষ ছিল। কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ১০ বছর সিঙ্গাপুর থেকে বিয়ে না করায় বাড়িতে একাই থাকত সে। সোমবার সকালে স্থানীয় লোকজন বাঁশঝাড়ের পাশে থাকা একটি মেহগনি গাছে তাঁর ভাইয়ের লাশ ঝুলে থাকতে দেখে তাকে খবর দেয়।

দেবল চন্দ্র সাহা আরও বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে রশিতে তাঁর ভাইয়ের দেহটি ঝুলছিল, সেটি গলায় ফাঁস লাগানোর মতো ছিল না। পা দুটি ছিল চাদর দিয়ে বাধা অবস্থায়। বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।

প্রতিবেশী বিপ্লব রায় চৌধুরী বলেন, মিঠুলের সাথে আমার খুব সখ্যতা ছিল। আমার সাথে রাত সাড়ে ৮টায় দেখা করে সে বাড়ি ফিরে যায়। সকালে শুনতে পেলাম, আমার বাড়ির পাশেই একটি মেহগনি গাছে তার লাশ ঝুলে রয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ওই যুবকের গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশ মেহগনি গাছে ঝুলে ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটা হত্যা না আত্মহত্যা, সেটা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া  যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD