1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কম্বল বিতরণ  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত ময়মনসিংহে রানা হত্যায় গ্রেফতার ৪ অষ্টগ্রামে বাড়ি ছেড়ে অনিশ্চিত পথে মা-সন্তান, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

ময়মনসিংহে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কম্বল বিতরণ 

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ। শীতার্তদের পাশে আছি সবসময় এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ময়মনসিংহ পুলিশ লাইন্সে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অসহায়দের পাশে আছে এবং নানাভাবে সহায়তা করে আসছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালে পুলিশ জীবনবাজি রেখে গৌরব অর্জন করেছে। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শীতার্ত অসহায়দের উদ্দেশ্য তিনি আরো বলেন,  আপনারা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে তাকবেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),  আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্)।
এ সময় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে পাচ শতাধিক অসহায়, ছিন্নমুল, পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD