1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  সভাপতি মোয়াজ্জেম।। সম্পাদক কালাম নির্বাচিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  সভাপতি মোয়াজ্জেম।। সম্পাদক কালাম নির্বাচিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল মনোনীত প্রার্থীগণ ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সহ সভাপতি, অডিটরসহ ৬ পদে বিজয়ী হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ নূরুল হক ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবুল কালাম (ফুলপুর) ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু  ৩৮৩ ভোট পেয়েছেন।
এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আব্দুল বারেক (ত্রিশাল), সহ-সম্পাদক, মোহাম্মদ শহীদুল্লাহ্ সিরাজ, মোহাম্মদ মাহবুব আজাদ খান এবং সদস্য পদে মোঃ রেজওয়ানুল হক সুমন,প্রান্ত রাউত উৎস, মোঃ জহিরুল ইসলাম ভুইয়া সাজ্জাদুর রহমান। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহ সভাপতি পদে মোঃ মোখলেছুর রহমান কেনান, সহ সম্পাদক পদে মোঃ আবুল কালাম আজাদ, অডিটর পদে মোঃ ওবায়দুল হক শোভন, সদস্য পদে শাহনাজ বেগম, মোহাম্মদ সেলিম মিয়া ও তাকজিয়াতুল জান্নাত। নির্বাচনে ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেছেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে রবিবার ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ নুরুল হক। উল্লেখ্য টানা কয়েক দফা পর এ বছর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিক সংখ্যক পদে জয়লাভ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD