1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই,  ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা  পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
  এর মাঝে  এসআই মোঃ আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে  কেওয়াটখালী রেলব্রীজ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ হায়দার ওরফে হাইদু, বাবু, মোঃ এমদাদুল হক, মোঃ বাবু, বিজয় দেকে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বোররচর এলাকা থেকে  হত্যা মামলার আসামী রাজীব, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে মারামারি মামলার আসামী হাসানুর রহমান পলাশ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড়৷ থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মোশাহেদুল রহমান শহিদ, মোঃ হেলাল, মনির হোসেন, মোঃ শাহিন আলম, টিটু সরকার, মোঃ কামাল উদ্দিন, লিমন, মোঃ হেলাল, মোঃ মামুন, উজ্জল বিন, মোঃ শফিকুল ইসলাম ও দয়ালকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই চাঁন মিয়া, নুরুজ্জামান পৃথক অভিযানে আদালতের পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ওমর ফারুক ও মোঃ ছমির উদ্দিন। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD