1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৩

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীর সহ তাহার সংগীয় অফিসার ও ফোর্সদের একটি টীম বলাশপুর নয়াপাড়া থেকে বিষ্ফোরক মামলার আসামী রাশেদুল ইসলাম, এমদাদুল হক, হারুন মিয়া, আরিফুল ইসলাম, মোক্তারকে বিস্ফোরক দ্রব্য (ককটেল),দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড়স্থ জয় বাংলা চত্ত্বরের সামনে থেকে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী মোঃ আক্তার আলীকে দেশীয় অস্ত্র সহ,  এএসআই মাসুম রানা সংগীয় ফোর্সের সহায়তায় কেওয়াটখালী সেলিমের মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রাশেদকে গ্রেফতার করে। 
এছাড়া এসআই আশিকুল হাসান, এএসআই নুর ইসলাম, শামীমুল হাসান, এএসআই রেজাউল করিম, হুমায়ুন কবির, মাসুম রানা পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করে। তারা হলো, সঞ্জু ওরফে ডিম, মোঃ জাহিদ হাসান ওরফে সুজন,  মোঃ ইসমাইল হোসেন বাবু, আছমা বেগম, মোঃ শহর আলী ও মোছাঃ রূপা আক্তার।গ্রেফতারকৃতকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD