1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত ময়মনসিংহে রানা হত্যায় গ্রেফতার ৪ অষ্টগ্রামে বাড়ি ছেড়ে অনিশ্চিত পথে মা-সন্তান, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

ফুলবাড়িয়ার নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ১ নং নাওগাও ইউনিয়ন কমিটির কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নাওগাও ইউনিয়নের বালুঘাট বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আনোয়ারুল ইসলাম তালুকদার মঞ্জু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সদস্য এডভোকেট মুত্তালিব সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক এটিএম মহসিন শামীম, রাকেশ মল্লিক।

সভার শুরুতে নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচয় করে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাস্থলে পৌছলে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। উন্মুক্ত আলোচনায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে নানা পরামর্শ তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD