1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্গাপুরে ৩ চোরা-কারবারিকে আটক করেছে র্‍্যাব - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

দুর্গাপুরে ৩ চোরা-কারবারিকে আটক করেছে র্‍্যাব

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দূর্গাপুরে বিশেষ  অভিযান চালিয়ে তিন চোরা-কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৪। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩শত ৮৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দূর্গাপুর থানাধীন সাধুপাড়া গ্রামের রাখাল সরকারের ছেলে রাজু সরকার (৩৮), রাতরা গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মনসুর আলী (৩৭) ও খালিশা পাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (৩৭)।
এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃআনোয়ার হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে চোরাই পথে চিনিসহ বিভিন্ন ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে ওই গোডাউনে রাখত।
এরপর এগুলো সারাদেশের বিভিন্ন বাজারে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তিন চোরাকারবারির সম্পর্কে তথ্য পেয়ে একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ৩৮৪ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে তিনজনকেই আটক করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক মোঃআনোয়ার হোসেন বলেন আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD