1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বিএনপির নৈরাজ্য ঠেকাতে যুবলীগ'ই যথেষ্ট - এইচ এম ফারুক - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

বিএনপির নৈরাজ্য ঠেকাতে যুবলীগ’ই যথেষ্ট – এইচ এম ফারুক

শেখ মামুনুর রশিদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে জেলা ও সদর উপজেলা যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ শে ফেব্রুয়ারী দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয় ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত বক্তব্যে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ. এম ফারুক। তিনি বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধীরা ওঠে পড়ে লেগেছে। সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেদিকে আপনারা সজাগ থাকবেন।গুজবে খান দিবেন না।বিএনপির নৈরাজ্য ঠেকাতে যুবলীগ ই যথেষ্ট। এই সরকার,অতীতে জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা শুধু নৌকায় ভোট দিবেন।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম সোহেলসহ অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD