1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ফুল দিয়ে বরণ করলেন কোতোয়ালীর ওসি - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ফুল দিয়ে বরণ করলেন কোতোয়ালীর ওসি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মাদক সেবীরা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এ সময় নতুন জীবনে ফিরে যেতে উৎসাহিত করতে তিনি পুরস্কৃত করেন। পুরস্কৃতরা হলো, খাগডহর ঘুন্টির আবু সাঈদ, কাঠগোলার মোঃ ফারুক হোসেন, ঢোলাদিয়া তালতলার লাল চান, জেল রোড কাশরের মাহবুবুল আলম সোহাগ ও সানকিপাড়া মাজার শরীফ রোডের মোঃ হুমায়ুন কবির।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, উল্লেখিত মাদকাসক্ত ছাড়াও বিভিন্ন কারণে মাদকাসক্ত হয়ে পড়া মাদকসেবীদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে কোতোয়ালী পুলিশ বিট পুলিশিংয়ে বক্তব্য, উঠান বৈঠক এবং মাদকাসেবীদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলাসহ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্ঠা চলছে। এরই অংশ হিসেবে খাগডহর ঘুন্টির আবু সাঈদ, কাঠগোলার মোঃ ফারুক হোসেন, ঢোলাদিয়া তালতলার লাল চান, জেল রোড কাশরের মাহবুবুল আলম সোহাগ ও সানকিপাড়া মাজার শরীফ রোডের মোঃ হুমায়ুন কবিরকে মাদক নিরাময় কেন্দ্র পুণর্বাসনকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। পুনর্বাসন কেন্দ্র থেকে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কোতোয়ালী মডেল থানার ওসি তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। এ সময় সুস্থ্য জীবনে ফিরে আসায় তাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করেন বলেও পুলিশ জানায়। ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদকাসক্তদের সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে পুলিশ চেষ্ঠা করছে। আমরা তাদেরকে নজরদারিতে রাখবো।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD