1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কৌশলে ফাদে ফেলে মুক্তিপণ আদায়ের চেস্টা :নারী পুরুষ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কৌশলে ফাদে ফেলে মুক্তিপণ আদায়ের চেস্টা :নারী পুরুষ গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নারী সহ নানা প্রলোভনে ফ্লাট বাড়িতে আটক করে মুক্তিপণ আদায় করতো একটি চক্র। এমনি এক ঘটনার শিকার ভিকটিম রতন চন্দ্র গোপ (৪৫) কে উদ্ধার ও এই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল বুধবার রাত ৩ টায় দিকে ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মাসুদ জামালী সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বালিজুরি ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ভিকটিম রতন চন্দ্র গোপ (৪৫) কে কাশর একটি ৪তলা ভবনের ফ্লাট থেকে উদ্ধার করেছে। সেই সাথে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ সদস্য আবদুর রহমান দুর্জয় (২২) ও শম্পা ইসলাম (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা কোতোয়ালী মডেল থানার এসকে হাসপাতাল রোডের কাালিবাড়ি এলাকার বাসিন্দা। উল্লেখ্য যে এই চক্রটি দীর্ঘদিন যাবত এই অভিনব কায়দায় অপরাধ সংঘটিত করে আসছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, গত ১৩ মার্চ রাত অনুমান ৮টার দিকে ভিকটিম রতন চন্দ্র গোপ (৪৫) বর্তমানে ঠিকানা ময়মনসিংহ কোতোয়ালীর শম্ভুগঞ্জ মাঝিপাড়া থেকে অপহরণ করে কাশর এলাকা একটি চারতলা ভবনের একটি ফ্ল্যাটে আটক করে মুক্তিপণ দাবি এবং আদায় করার জন্য মারধর শুরু করে। এক পর্যায়ে রাত অনুমান ৩ টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মাসুদ জামালী সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কাশর বৌ বাজার এলাকার ওই ফ্ল্যাট হতে ভিকটিমকে দ্রুত সময়ে উদ্ধার সহ অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে এবং আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোর্পদ করে। দেহ ব্যবসার প্রলোভনে ফ্লাট বাসায় কেউ গেলে তাদেরকে আটক করে মুক্তিপণ আদায় করতো এবং মুক্তিপণ আদায় করতে তারা মারধর করতো।পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD