গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, ০৩নং পুলিশ ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া মোড়ল পাড়া সোহরাব এর মসজিদ সংলগ্ন আলালের মোড়ে ফাঁকা জায়গা হতে জুয়া খেলার অপরাধে ০৩জন জুয়াড়ীকে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২১০/-(দুইশত) টাকা যাহার মধ্যে ৫০/-টাকার নোট ০৩টি, ১০/-টাকার নোট ০৬টি ও ৫২টি তাস উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, ০৩নং পুলিশ ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অত্র থানাধীন আকুয়া চৌরঙ্গীর মোড় এতিমখানার সামনে পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে আসামীদেরকে গ্রেফতার করেন