1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা’র নির্দশে বিভাগীয় নগরীসহ আশপাশ এলাার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম রাঘবপুর এলাকা থেকে চুরি মামলার আসামী আঃ মালেক ওরফে সুমন মালেক, সাজ্জাদুল ইসলাম সজিব, মোছাঃ বিউটিকে দুটি চোরাই মিশুক গাড়িসহ গ্রেফতার করে। এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম পুলিশ লাইন মোড় থেকে মারামারি মামলার আসামী পাপ্পু মিয়া, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে প্রতারনা মামলার আসামী মোঃ এমদাদুল হক, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী রেলওয়ে কলোনী থেকে অন্যান্য মামলার আসামী আঃ রউফ, মোঃ নূর হোসেন, মোঃ সুমন, মোঃ আবুল কালাম, বিপুল দত্ত, এসআ দিদার আলমের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আকবরকে গ্রেফতার করে।
এছাড়া এসআই ত্রিদীপ কুমার বীর, এএসআই মাহমুদুল হাসান পৃথক অভিযান পরিচালনা কওে পরোয়ানাভুক্ত আরো ৪ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আবুল কালাম, মোঃ বাবুল মিয়া, সোহেল ও মোঃ বাবুল। এদেও মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD