1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ি ইউপি মেম্বার গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই কাবিননামা নেই ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানে ৩ হত্যা: গৌরীপুরে সোমনাথ সাহাসহ ৯ জনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন

মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ি ইউপি মেম্বার গ্রেফতার

নেপাল ধরঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে ইউপি মেম্বার রুবেল গ্রেফতার। বহুল আলোচিত মুক্তাগাছা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল একজন ইউপি মেম্বার সদস্য হয়ে রাতারাতি বনে গেছেন শত কোটি টাকার মালিক। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ মিয়া জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞা’র নির্দশে উপজেলা মুক্তাগাছার আশপাশ এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে মুক্তাগাছা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মুক্তাগাছা শারীরিক শিক্ষা কলেজের সামনে এস আই কামাল এর নেতৃত্বে এস আই শামসুজ্জামান ও এসআই শাস্বত সঙ্গীও ফোর্স সহ চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালীন সময় মাদকসম্রাট ইউপি মেম্বার রুবেল তার নিজস্ব মোটরসাইকেল নিয়ে চেকপোস্টের সামনে আসলে মুক্তাগাছা থানা পুলিশ সিঙ্গেল দিয়ে ধারা করিয়ে জনসম্মুখে পুলিশ তার মোটরসাইকেলের সিটের ভিতর থেকে ভয়াবহ মাদক হিরোইন বের করলেও, মাদক সম্রাট রুবেল মেম্বারের দাবী করেছেন, তিনি মাদক ব‍্যবসায়ের সাথে কখনোই জড়িত ছিলেন না। তার শত্রু পক্ষ তার সাথে ষড়যন্ত্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাদক মামলায় জড়িয়েছে। উপজেলায় তার রয়েছে মাদকের অর্ধশতাধিক সেলসম্যান। সিএনজি ও রিকশায় চালকদের মাধ্যমে এসব মাদক পৌঁছে যাচ্ছে উপজেলা থেকে শুরু করে জেলার একাধিক পয়েন্ট। এছাড়া তার নামে বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ। এ ব্যাপারে মাদক মামলায় প্রস্তুতি চলছে বলেও জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD