1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে অর্ধগলিত লাশ উদ্ধারের ১৮ ঘন্টার মধ্যে আসামী নাজিম উদ্দীন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ফুলপুরে অর্ধগলিত লাশ উদ্ধারের ১৮ ঘন্টার মধ্যে আসামী নাজিম উদ্দীন গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে গত (২৮ মার্চ ২০২৩) তারিখ বাশাটি এলাকায় ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের হত্যার উদঘাটনায় ফুলপুর থানার চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা সময়ের মধ্যে তথ‍্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী বাশাটি এলাকার হাবিবুর রহমানের পুত্র নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫) কে গ্রেফতার করে।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ১নং ছন্দরা ইউপি এলাকার বাশাটি সাকিনে ভুট্রা ক্ষেতে অর্ধ গলিত লাশের সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে মৃতের সৎবোন ও মেয়ের সনাক্ত মতে জানতে পারে লাশের ব‍্যক্তিটি রাশিদা বেগম (৫০) সাবেক স্বামী আ: সালাম, বর্তমান স্বামী তুলা মিয়া, সাং হরিনাদী, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর লাশ। লাশের অবস্থা দেখে ফুলপুর থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এটি একটি পরিকল্পিত হত‍্যা কান্ড। ঘটনার রহস‍্য উদঘাটনের লক্ষে মাঠে নামে ফুলপুর থানা পুলিশ।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা পিপি এর দিক নির্দেশনায়, ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধায়নে, ফুলপুর থানার অফিসার ইন চার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ-র দিক নির্দেশনায় সুদক্ষ নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোফাখ্খির উদ্দিন, এসআই মেহেদী হাসান সুমন মিয়া, এএস আই শহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই মিজান সহ চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা মধ্যে তথ‍্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী নাজিমউদ্দিন ওরফে নাইজ্জা (৪৫),পিতা-মৃত হাবিবুর রহমান, সাং বাশাটি,থানা-ফুলপুর,জেলা- ময়মনসিংহ।

উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেওয়া তথ‍্য ও স্বীকারোক্তি মতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃতা ভিকটিম রাশিদার ব‍্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের ৪০/৪৫ গজ দুরে ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামী নাজিম উদ্দীন ওরফে নাইজ্জাকে জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD