1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৯ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৯

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
 কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতর উপলক্ষে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ ঈদ মার্কেটে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছতে সহায়তা করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে
পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র‌্যালীর মোড় থেকে  দস্যুতার চেস্টা মামলার আসামী মোঃ সোহেল মিয়া, মোঃ শাহীনকে দেশীয় অস্ত্র সহ, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম বাঘমারা ডিফেন্সপার্টি কার্যালয়ের সামনে থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী মোঃ আরিফুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজের পশ্চিম পাশ থেকে আরাফাতকে দেশীয় অস্ত্র সহ, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলায় কবির হোসেন, সালাম, এসআই তানভীর ছিদ্দিকীর নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী মধ্য পাড়া এলাকা থেকে  ডাকাতির চেস্টা মামলার আসামী আরিফুল ইসলাম আলিফ, এএসআই সুজন চন্দ্র সাহা আলীয়া মাদ্রাসা পালপাড়া থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সাজনকে গ্রেফতার করে। এএসআই সোহরাব হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহ গোষ্ঠা কোনাপাড়া থেকে ৫ জুয়াড়িকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে।  গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো, মোঃ শামীম মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ লিটন।
এছাড়া এসআই উত্তম  কুমার দাস, এএসআই ছামিউল হক, ভোলানাথ, মাসুম, ছাত্তার, এএসআই ফরহাদ এবং এএসআই রফিক সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো সাতজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হুমায়ুন কবির, মোঃ নাজমুল ইসলাম, মোছাঃ রুমেছা বেগম, মোঃ নুর হোসেন, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ জুয়েল সরকার।
এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট/মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD