1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জন দণ্ডিত মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

মুক্তাগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩৬০৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। মুক্তাগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন এ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আধুনিক হারভেস্টার বিতরণের মাধ্যমে মুক্তাগাছার কৃষিতে নতুন প্রযুক্তি যোগ হলো। এতে করে কৃষক আগে যে কাজটা হাতে ১৫-২০ দিনে সম্পন্ন করতেন, সেটা এখন সর্বোচ্চ ২ দিনে করা যাবে। মুক্তাগাছার গোগা ইউনিয়নের কাকিনাটি গ্রামের উপকারভোগী কৃষক মোঃ সিরাজুল ইসলাম আধুনিক কৃষি যন্ত্রটি পেয়ে এ ধরনের মন্তব্য করেন। আরও একজন উপকারভোগী বলেন, আগে ভাড়ায় চালাতাম, এখন নিজস্ব হারভেস্টার হলো। এই আধুনিক কৃষি যন্ত্র পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরব আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মাহাবুবুল আলম মনিসহ উপজেলার গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিমন্ত্রী সকালে জামালপুর আর এন্ড এইচ-রঘুনাথপুর বাজার ভায়া বিনোদবাড়ি মানকোন বাজার রোডের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বেচুখালী আর এন্ড এইচ-হোতরপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আগামীকাল ২০ মে (শনিবার) চেচুয়া বাজার-দুল্লা সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তরুনখালী-ছালরা সড়ক উন্নয়ন এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD