1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৯৫২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমএনএ ও এমপি অধ্যাপক আ ন ম নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমুল গ্রামে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের একমাত্র ছেলে অধ্যাপক মোশায়েল এহসান সুপল তার পিতা প্রয়াত নজরুল ইসলামের আত্বার মাগফেরাত কামনা করেছেন।

মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অধ্যাপক আ ন ম নজরুল ইসলাম ১৯৪০ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালের মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি আনন্দ মোহন কলেজে অধ্যাপনা শুরু করেন। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৬৯ সালে তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দিয়ে সরকারি চাকুরী ছাড়েন। তিনি ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে ত্রিশাল-ফুলবাড়িয়া আসন থেকে এমএনএ নির্বাচিত হন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ১ম নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ গুনী রাজনীতিক ২০২০ সালের ২৩ জুন ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD