1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের চুরখাই হতে ২৮ লাখ টাকা মুল্যের ভারতীয় চিনি আটক: সন্ত্রাসী কর্তৃক আত্নসাতের চেষ্টা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান

ময়মনসিংহের চুরখাই হতে ২৮ লাখ টাকা মুল্যের ভারতীয় চিনি আটক: সন্ত্রাসী কর্তৃক আত্নসাতের চেষ্টা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ খবর পেয়ে ভারত থেকে চোরাইপথে আসা নেত্রকোনার কমলাকান্দা হতে কাভার্ডভ্যানে করে আনা ও জনতা কর্তৃক আটকাকৃত অনুমান ২৮ লাখ টাকা মূল্যের ৫০ কেজি ওজনের ৪৯৫ বস্তা চিনি ও ছিনতাইকারী অস্ত্রধারী দস্যুদের একটি প্রাইভেটকার শহরের নীচ কল্পা পীর বাড়ীর সামনে থেকে জব্দ করে ২৭ জানুয়ারি সন্ধ্যায় থানা ক্যাম্পাসে নিয়ে আসছে।

কাভার্ড ভ্যান চালক ও হেলপারের ভাষ্য মতে তার মালিকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রো-ট-১৭- ০৩৪০ কাভার্ডভ্যানে করে নেত্রকোনার কলমাকান্দার বিভিন্ন স্থান থেকে ৪০০ বস্তা চিনি নিয়ে ২৭ জানুয়ারী ভোর ৪ টায় গাজীপুর মাওনার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ময়মনসিংহ সদরের চুরখাই নামক স্থানে গাড়টিকে ফজরের নামাজের পর ২০/২৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল ৬ টি হোন্ডা ও একটি প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো -গ-৩৬-০৫৯৮ চরে গাড়ীর গতিরোধ করে। সন্ত্রাসীরা গাড়ীর ভাংচুর, ড্রাইভার ও হেলপারকে অস্ত্র ঠেকিয়ে মারধোর করে এবং হাত, পা, চোখ,মূখ বেঁধে প্রাইভেটকার নিয়ে তাদেরকে আটক করে।চিনি বোঝাই গাড়িটি সন্ত্রাসীরা তাদের নিজস্ব ড্রাইভার দিয়ে চুরখাই থেকে শহরের নীচকল্পা পীরবাড়ীর সামনে এসে গাড়ীটি ঘুরাতে চায়।এসময় পেছনের চাকা গর্তে পড়ে যায়।এতে গাড়ি আটকা পড়ে। পীরবাড়ীর লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে এস আই অসীম বাবু ঘটনাস্থলে এসে গাড়ী ও চিনি জব্দ করে ড্রাইভার ও হেলপারসহ থানায় নিয়ে আসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD