1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাবেক ধর্মমন্ত্রীর পিএসসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাবেক ধর্মমন্ত্রীর পিএসসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৮৬ বার পড়া হয়েছে

 সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের একান্ত সচিব (বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) ড. আবুল কালাম আজাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সাবেক ধর্মমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. শফিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা (বর্তমানে সিরতা ইউপি চেয়ারম্যান) মো. আবু সাঈদকে সম্পদ বিবরণী দাখিলের জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এসব নোটিশ পাঠানো হয়।
সংস্থাটির পরিচালক মো. আকতার হোসেন আজাদ সই করা নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দুদকে দাখিল করতে বলা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD