1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দেশের বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যমন্ত্রীর দিক-নির্দেশনা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দেশের বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যমন্ত্রীর দিক-নির্দেশনা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও উজানের ঢলে বন্যাকবলিত সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১৯ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনায় তিনি এই নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মুজত রাখতে হবে।

এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে, বন্যার সময় এবং বন্যা পরবর্তী রোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD