1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
প্রিয়তমা' ও 'তুফান' ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

প্রিয়তমা’ ও ‘তুফান’ ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কিছুদিন আগেই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে। জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন সাবিলা নূর। কিন্তু প্রস্তাবগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সিনেমা দুটি হচ্ছে ‘প্রিয়তমা’ ও ‘তুফান’। অবশ্য সাবিলা এখন এই ফিরিয়ে দেওয়াটা তার বোকামি হয়েছে বলেও মনে করছেন। সাবিলা নূরের ভাষ্য, ‘এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি! “প্রিয়তমা” সুপার-ডুপার হিট হয়েছে। আর “তুফান” তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফীর কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’ কেন কাজগুলো ফিরিয়ে দিয়েছেন, সে প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘প্রথম ছবিটি “প্রিয়তমা” করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন, তার আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিল। আর “তুফান” নিয়ে এখন বেশিকিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে। যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলব, ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হত। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব।’ খুব শিগগিরই সাবিলাকে পাওয়া যাবে বড়পর্দায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে বড়পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় আমি বলেছিলাম- নাটকে দর্শকরা আমাকে যেভাবে দেখেছে, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন অপেক্ষায় আছি শুধু প্রযোজকের ঘোষণার। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD