1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে এগারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার কওে আইনের আওতায় কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করে।

এর মাঝে এসআই রাশেদুল ইসলামদের নেতৃত্বে একটি টীম ঢাকা বাইপাস- আকুয়া বাইপাস মহাসড়কের মধ্য বাড়েরা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শাহাজাদা সাড়ে ৮ হাজার মুল্যেও নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী পুরাতন জুটমিল গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হায়াত ও মোঃ এরশাদ মিয়াকে ৩০০ পিচ নেশাজাতীয় মাদক দ্রব্যকথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একটি টীম অষ্টধার বাজার এলাকা থেকে কংকাল চুরি মামলার আসামী সোহেল ওরফে ভূট্টু, শাকিলুজ্জামান বাবু ও ইব্রাহিম ওরফে ইভিকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রাশেদুল ইসলাম, দিদার আলম, এএসআই বিল্লাল হোসেন পরোয়ানাভুক্ত তিনজন এবং এসআইআনিছুর রহমান সাজাপ্রাপ্ত আরো একজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলো মিয়া, মোঃ আলো মিয়া, মোঃ মেরাজ ও মোঃ হেলাল উদ্দিন ওরফে হেলু, এছাড়া সাজাপ্রাপ্ত আসামী হলো, হেলাল ওরফে বেনসন হেলাল (পলাশ)। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD