1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত

ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

সুমন বট্রাচার্য
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এমএইচআইবি) কর্তৃক বাস্তবায়িত “৫০০ নলকূপ স্থাপন প্রকল্প”-এর সফল সমাপ্তি উপলক্ষে ২৪ জুন (বুধবার) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (আইসিটি ল্যাব) এক নলকূপ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

প্রকল্পটির আওতায় ময়মনসিংহ সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৫০০টি নলকূপ স্থাপন করা হয়েছে, যা নিরাপদ ও বিশুদ্ধ পানির টেকসই প্রাপ্তি নিশ্চিত করবে। এর আগে গত ২৩ জুন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এমএইচআইবি)-এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ এবং হেড অব প্রোগ্রামস নেলসন সমীরণ হালদার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক এবং এমএইচআইবি-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন এলাকায় ৫০০টি নলকূপ স্থাপন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি আরও কার্যকর করতে বিভিন্ন পরামর্শ দেন। তিনি কিশোরীদের স্বাস্থ্যবিধি ও সচেতনতামূলক কার্যক্রমে অধিক গুরুত্বারোপের আহ্বান জানান এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে এমএইচআইবি-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

 

নলকূপ হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমএইচআইবি-এর হেড অব প্রোগ্রামস নেলসন সমীরণ হালদার। পরে প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. মুজিব উল্যাহ্ প্রকল্পের সার্বিক কার্যক্রম, অর্জন এবং উপকারভোগীদের জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরেন। অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমবে বলে তারা আশা করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, “নিরাপদ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ৫০০টি নলকূপ স্থাপনের মাধ্যমে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের প্রকল্প জনস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

তিনি আরও বলেন, “সরকার, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আমরা আশা করি মুসলিম হ্যান্ডস ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।” অনুষ্ঠানে উম্মে হাবীবা মীরা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সুবিধাভোগীদের মাঝে নলকূপ হস্তান্তর সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা বলেন, “বিশুদ্ধ ও নিরাপদ পানি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৫০০টি নলকূপ স্থাপনের মাধ্যমে হাজারো মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই উদ্যোগ পানিবাহিত রোগ হ্রাস, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে।” তিনি আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দিচ্ছি।”

এছাড়াও তিনি পানির অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অনিক আসাদ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, দাতা এবং উপকারভোগী জনগোষ্ঠীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি এবং মানবিক উন্নয়নে মুসলিম হ্যান্ডস ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে। উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা, জীবিকা উন্নয়ন, নিরাপদ বাসগৃহ নির্মাণ, এতিম শিশু সহায়তা, জরুরি ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১২ হাজার নলকূপ স্থাপন করেছে এবং টেকসই লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD