1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে খ্রিস্টধর্মাবলম্বীদের তীর্থ উৎসব ঘিরে চলছে উৎসবের হাওয়া - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে খ্রিস্টধর্মাবলম্বীদের তীর্থ উৎসব ঘিরে চলছে উৎসবের হাওয়া

 পুলক রায়,নালিতাবাড়ীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে আগামী ৩১ অক্টোবর শুরু হতে যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুইদিনব্যাপী ২৭ তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব। বারমারী সাধু লিও এর খ্রিস্টধর্মপল্লীতে ‘মিলন, অংশগ্রহণ ও প্রেরনকর্মে মা মারিয়া’ এই মূল সুরের ওপর ভিত্তি করে এ উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের খ্রিস্টানদের মাঝে উৎসবের আমেজ বইছে। উল্লেখ্য, উপজেলার সীমান্তবর্তী বারমারী সাধু লিও এর খ্রিস্টধর্মপল্লীতে বিগত ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে এই তীর্থস্থানটি সাজানো হয়। দেশের রোম্যান ক্যাথলিক খ্রিস্টভক্তদের কাছে উৎসবটি অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর হাজার হাজার খ্রিস্টভক্তরা এখানে সমবেত হয়ে ভিন্নভিন্ন মূল সুরের ওপর বার্ষিক তীর্থ উৎসব পালন করে থাকেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যে উপাসনা করার জন্য এখানে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু দেশের সবচেয়ে বড় মা মারিয়ার মূর্তি এবং তা স্থাপনের পর থেকেই প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার দুদিনব্যাপী বার্ষিক তীর্থ উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবে পাপ স্বীকার,মোমবাতি জ্বালিয়ে আলোক শোভাযাত্রা, আরাধনা, নিশিজাগরণ ও জীবন্ত ক্রুশের পথসহ থাকছে নানা অনুষ্ঠানমালা। এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহা- ধর্ম প্রদেশের সহকারী বিশপ সুপ্রত গমেজ। তীর্থ উৎসবের সমন্বয়কারী ফাদার তরুন বানোয়ারী জানান, এবারের তীর্থ উৎসবে এই উৎসবকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে তীর্থ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল মো. দিদারুল ইসলাম জানান, তীর্থ উৎসবে তিনশত এপিপিএন পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD