1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত! - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত!

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। গত ১৬ জুন (২০২৫), কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া গুলশানমোড় এলাকার বাসিন্দা ফয়জুল কবির ভূঞা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, সালাউদ্দিন পূর্বে কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন নানা অনিয়ম, হয়রানি এবং ভুয়া মামলা সৃষ্টির মাধ্যমে একজন ভুক্তভোগীকে বারবার হয়রানি করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, কিশোরগঞ্জে থাকাকালীন সময়ে সালাউদ্দিন বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। জনসাধারণ তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করে। এর প্রতিশোধ হিসেবে সালাউদ্দিন ‘ভৌতিক বিল’ তৈরি করে বাদীকে হয়রানি করেন এবং তার যোগসাজশে সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বাদী হয়ে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। যেসব মামলায় পরবর্তীতে গত ১৩ মে, ২০২৫ তারিখে ময়মনসিংহ বিদ্যুৎ আদালত অভিযুক্তদের খালাস প্রদান করে। এ ঘটনারই ধারাবাহিকতায় এবার ৬ জনকে আসামি করে বাদী ফয়জুল কবির ভূঞা নতুন মামলা দায়ের করেন, যেটি দণ্ডবিধির ২১১/৫০০/৩৪ ধারায় গৃহীত হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সালাউদ্দিনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। অতীতেও তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা দায়ের ও সাধারণ নাগরিকদের হয়রানির নানা অভিযোগ উঠেছে, যা প্রতিবারই রহস্যজনকভাবে চাপা পড়ে গেছে।-তবে এবার বিষয়টি আইনি কাঠামোয় প্রবেশ করায় স্থানীয় জনসাধারণের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে। আরও বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনেঃ

* ভুয়া বিল কেলেঙ্কারির তথ্যপ্রমাণ
* বিদ্যুৎ বিভাগের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন
* ভুক্তভোগীদের জবানবন্দি ও ক্ষোভ
জনতার প্রশ্নঃ বিদ্যুৎ বিভাগের আড়ালে দুর্নীতির এ মুখোশ আর কতদিন থাকবে অরক্ষিত?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD