1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

জেলা পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এবং ওসি (উত্তর) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন মেদিলা এলাকা হইতে ১৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৭:৩৫ ঘটিকায় ২৫ পিস ইয়াবা ট‌্যাবলেট, মূল‌্য অনুমান ১২,৫০০/- টাকার আলামতসহ *মাদক ব্যবসায়ী নূরুল আমীন (৪০) পিতা-মৃত মমিন বেপারী, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-বাহির পাথার, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

অপর একটি সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া কুমারপাড়া এলাকা হইতে ১৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:২০ ঘটিকায় ১৮০ পিস ইয়াবা ট‌্যাবলেট, মূল‌্য অনুমান ৯০,০০০/- টাকার আলামতসহ *মাদক ব্যবসায়ী মোঃ রিপন বেপারী (৩০), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-জুলেখা বেগম, সাং-পেরী নারায়নপুর, থানা-ঈশ্বরগঞ্জ, মোঃ জাকারুল ইসলাম (৩১), পিতা-মোঃ রহুল আমিন, মাতা-শিরিন আক্তার, সাং-চর কোমরভাঙ্গা, থানা-নান্দাইল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব‌্য কথিত ইয়াবা ট‌্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD