1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) ও (উত্তর) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার কো‌তোয়ালী থানাধীন বা‌ঘেরকান্দা এলাকা হইতে ০৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ১৭:১০ ঘটিকায় ৫০(পঞ্চাশ) গ্রাম ক‌থিত হে‌রোইন, মূল্য অনুমান ৫,০০,০০০/-টাকা এবং ৮৫(পঁচা‌শি) টি নেশাজাতীয় মাদকদ্রব‌্য ট‌্যা‌পেন্টাডল ট‌্যাব‌লেট, মূল‌্য অনুমান ২৫,৫০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ শিবলু (২৫), পিতা-মোঃ এনামুল হক, মাতা-মোছাঃ খুদেজা খাতুন, মোঃ তাওহিদ (২৫), পিতা-মৃত, বাবুল মিয়া, মাতা-মোছাঃ জোসনা বেগম, মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৬), পিতা-মৃত হযরত আলী, মাতা-মোছাঃ রোকেয়া খাতুন ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবি (৩৫) পিতা-মৃত চাঁন মিয়া (হাবিলদার), মাতা-মৃত মালেকা, সর্ব সাং-বাঘেরকান্দা (পশ্চিমপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী নুর মোহাম্মদ শিবলু (২৫) এর না‌মে পূ‌র্বের ০৫ টি, মোঃ তাওহিদ (২৫) এর না‌মে পূ‌র্বের ০১ টি, মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৩৬) এর না‌মে পূ‌র্বের ০১ টি মামল‌া বিদ‌্যমান।

উদ্ধারকৃত ৫০ গ্রাম হে‌রোইন এবং ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD