1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য। এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে এই শ্লোগানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৩দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪জুন) বিকাল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৩দিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণের প্রথম দিন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু,দা,) ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে কর্মরত মাসুদ মিয়া।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শামীমাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।

দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও দৈনিক জনতার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিতীয় কর্মশালায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, এড, লিটন দাস, নুরুল ইসলাম জিহাদি প্রমুখ।

এসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতা, এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা
আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত চলবে।

ময়মনসিংহ থেকে পাক্ষিক সুবর্ণ বাংলা বাংলা-এর সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহবায়ক জহুর লাল দে এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্ভোধনী কর্মশালায় সংবাদ প্রতিবেদন তৈরি, ভাষা শব্দ চয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিক নির্দেশনা সহ বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD