1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান শুরু করে। এর মধ্যে ভালুকা উপজেলায় ১০ জনসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের এ বিশেষ অভিযানে ভালুকা, ত্রিশাল, কোতোয়ালি, মুক্তাগাছা, গফরগাঁও, ফুলপুর ও ঈশ্বরগঞ্জসহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের আটক করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। একসপ্তাহে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় পরিচালিত এ সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা। তাদের মতে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD