1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবি’র অভিযান মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

ময়মনসিংহে ডিবি’র অভিযান মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ৫ আগস্ট (শুক্রবার) বিকালে গফরগাঁও উপজেলার জন্মেজয় বিশ্বরোড মোড় থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ অন্তর, মোঃ সুজন, মোঃ খোকন মিয়া ও মোঃ মাহবুব আলম।
ডিবি ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট (শুক্রবার) বিকালে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার ফায়ার সার্ভিস এর সামনে থেকে একটি বাজাজ মোটর সাইকেল ও গফরগাঁও থানাধীন জন্মেজয় বিশ্বরোড মোড় থেকে ১টি পালসার মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে এবং ২টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চুরি মামলা দায়ের করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD