1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযান: দুটি ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও কম্বল জব্দ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার

নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযান: দুটি ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও কম্বল জব্দ

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাকরকান্দি গ্রামে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোররাত পর্যন্ত শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা ভারতীয় জিরা ও ১৪৫ বস্তায় ৭২১টি কম্বলসহ দুটি ট্রাক আটক করেছে। আটককৃত জিরা, কম্বল ও ট্রাকসহ আনুমানিক বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। শেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান এর নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস উদ্দিনসহ সেনা সদস্যরা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত জনৈক রহুল আমীনের বাড়ির পাশে গোয়ালঘরসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় গোয়াল ঘর থেকে ১০০ বস্তা কম্বল ও কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বলসহ ৭২১টি ভারতীয় কম্বল উদ্ধার করে এবং উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য ২৮ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়াও ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জিরার বাজার মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা। একটি ট্রাক এর মূল্য ৩০ লাখ টাকা এতে এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। এব্যাপারে শেরপুর সেনা ক্যাম্পে সূত্র সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ট্রাকসহ ভারতীয় কম্বল ও জিরা নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD