1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছেন।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এঁর নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকাল ৮:০০ ঘটিকায় সার্কিট হাউজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকাল ১১:০০ ঘটিকায় টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে স্বাধীনতার ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD