1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে প্রায় ৩৪ হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ঈশ্বরগঞ্জে প্রায় ৩৪ হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

একটি ‘ক’ শ্রেণির পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদু-ফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি এবং উপজেলার ১১ ইউনিয়নের ২৮৮৫৪ টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ঈদ উপহারের এই চাল পেয়ে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ। জানা গেছে,চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.  এরশাদুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্র কাযার্লয় সূত্রে  জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ  উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৩৩  হাজার ৪৭৫টি পরিবারের জন্য প্রায় ৩৩৫ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার। এ চাল ৩৩,৪৭৫টি কার্ডের বিপরীতে, জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়।

ঈদে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় জহুরা খাতুনের সঙ্গে। তিনি বলেন, “আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। এখন সেমাই ও চিনি কিনতে পারব।”

চাল পেয়ে আরেক উপকারভোগী হালিমা বেগম বলেন,’এবার বিগত বছরের তুলনায় সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। চালের গুণগত মান অনেক ভালো। প্রকৃত গরীব মানুষ চাল পেয়েছে।আমার সংসারে ঈদে চালের জন্য আর চিন্তা করতে হবে না।

পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি নিম্ন আয়ের পরিবারের মাঝে তিনদিনব্যাপী ভিজিএফ চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন,’ ঈশ্বরগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগীরা এসব চাল পেয়ে  খুশি মনে বাড়িতে ফিরছে। সুষ্ঠুভাবে চাল বিতরণের সময়   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান ব্যক্তিবর্গ এবং উপজেলার কর্মরত সাংবাদিকরাও তদারকির দায়িত্ব পালন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD