1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বনানী ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার মেয়ের পরিচয় মিলেছে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

বনানী ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার মেয়ের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ১৩ তলা বনানী ভবনের ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে। তিনি ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র এবং লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতে।

এর আগে, এদিন দুপুর সোয়া ১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী নামক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করে ওই তরুণী।

ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক সাংবাদিকদের বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে আসা যাওয়া করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD