1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে শিশুর মাটিচাপা লাশ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না গৌরীপুর থানা-পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন

ময়মনসিংহে শিশুর মাটিচাপা লাশ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না গৌরীপুর থানা-পুলিশ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে শিশুর মাটিচাপা অবস্থায় লাশ পেয়েও ব্যবস্থা নিচ্ছে না গৌরীপুর থানা-পুলিশ। পুলিশের এমন নিরব ভূমিকায় ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের পানাটি গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল একদল শিশু। এ সময় পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে বড়দের জানায় ঘটনাটি। তবে এরই মাঝে ঘটনাটি টের পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে তড়িগড়ি দাফন ছাড়াই গোপনে মাটি চাপা দেয় এক নারী। এনিয়ে এলাকাবাসির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনার খবরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহন না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে এলাকাবাসি স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেন। স্থানীয় বাসিন্দা মো: শরীফুল আলম তুষার জানান, স্থানীয় জোসনা খাতুন নামের এক বিধবা নারী অবৈধভাবে এই শিশু জন্ম দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে পালিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এনিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে জানিয়ে তুষার আরও বলেন, দুঃখজনক এই ঘটনায় এলাকাবাসির পক্ষে আমি অভিযোগ দিতে চেয়েছিলাম কিন্তু পুলিশ তা গ্রহন করছে না। কিন্তু আমি মনে করি এই হত্যাকান্ডের বিচার হওয়া উচিত, তা নাহলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।পানাটি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মো: ইয়াসিন মিয়া জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া শিশুর লাশটি কার, কেউ জানে না। এ ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা উচিত।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: রতন মিয়া জানান, যে মহিলা এই সন্তানের জন্ম দিয়েছে, তার স্বামী মারা গেছে প্রায় ১০ বছর আগে। এখন ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে ঘটনার বিষয়ে সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ না থাকায় পুলিশ কোন ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটিচাপা অবস্থায় একটি শিশুর লাশ পেয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে অনেকে, অনেকভাবে কথা বলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত ঘটিয়ে শিশিুটি মাটি চাপা দিয়েছে। এখন সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD