1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অস্ত্র মামলার আসামীসহ অভিযানে গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালীর অস্ত্র মামলার আসামীসহ অভিযানে গ্রেফতার ৮

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিয়ান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম সুহিলা উত্তরপাড়া থেকে অস্ত্র মামলার আসামী আরিফ গ্রেফতার করে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী সজল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম সিকে ঘোষ রোড অন্যান্য মামলার আসামী টিটু মিয়া ওরফে সুমন, সবীতা রানী পাল, আফসানা আফরোজ রুপা ও শিলাকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই আঃ সাত্তার ও চাঁন মিয়া পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত আসামী ইটাখোলার সাব্বির, শষ্যমালার মোঃ আবু কাউসারকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD