1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রংপুর জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী! ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে শীর্ষ চাদাঁবাজের নামে মামলা

রংপুর জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকীতে রংপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রংপুর।

আজ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতির পিতা ও তার নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর মহোদয়। তখন ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দসহ নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর রংপুর জেলা স্কুল হতে শোক র‌্যালি শুরু হয়ে, টাউনহল রংপুরে সমাপ্ত হয়। সেখানে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে, জেলা প্রশাসশ, রংপুরের আয়োজনে। জনাব আসিব আহসান, জেলা প্রশাষক, রংপুর মহোদয়ের সভাপতিত্তে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; এ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুরসহ রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।

এবং বাদ আছর পুলিশ লাইন্স, রংপুর মসজিদে, ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যবৃন্দসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD