1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে আলোচিত আজাদ শেখ হত্যা মামলার আসামি নূরুল গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৫ ময়মনসিংহে আলোচিত আজাদ শেখ হত্যা মামলার আসামি নূরুল গ্রেফতার ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভাঃ ৬ক্যাটাগরি পুরুস্কারের ৩টি পেয়েছে কোতোয়ালী পুলিশ মানবিক চেতনার প্রতীক একজন সাবেক মেয়র ইকরামুল হক টিটু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ৩ বন্দির ঃ জামিন পেলেও বের হতে বড় বাধা শ্যোন অ্যারেস্ট! ফুলপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ  গ্রেফতার ২

ময়মনসিংহে আলোচিত আজাদ শেখ হত্যা মামলার আসামি নূরুল গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের আলোচিত আজাদ শেখ হত্যা মামলার অন্যতম আসামি নূরুলকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার রাতে নগরীর মহারাজা খামার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে এসআই সোহেল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে নূরুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত নূরুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD