1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জুয়ার আসরে বিএনপি নেতা, ছবি ভাইরাল - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জুয়ার আসরে বিএনপি নেতা, ছবি ভাইরাল

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে এক বিএনপি নেতার জুয়ার আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপি ওই নেতার নাম শাহীনুর মল্লিক জীবন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের ছবি ভাইরালের পর ব্যবসায়ীরা জানিয়েছেন জুয়ার আসরটি দীর্ঘদিন ধরে চলছে। জুয়ার আসর নিয়ে আমরা উদ্ধিগ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দানিয়া বাজারটি ত্রিশাল ও ভালুকা উপজেলার সীমান্ত বাজার বলে পরিচিত। ব্যবসা-বাণিজ্য নিয়ে বাজারের বেশ সুনাম রয়েছে। তবে এক বছর ধরে ধরে জুয়া, ইয়াবা, মদ নিয়ে ব্যবসায়ীরা উদ্ধিগ্ন। বাজারের পরিবশে দিন দিন খারাপ হওয়ায় বাজারে এখন মানুষ আসে কম। আসলেও সন্ধ্যার আগে তারা বাজার ছেড়ে দেন।

অভিযোগ রয়েছে, বাজারের দক্ষিণ পাশে বিএনপি নেতার নেতৃত্বে প্রতিদিন রাতে বসে জুয়ার আসর। ওই জুয়ার আসরকে ঘিরে ইয়াবা ও মদ বেচাকেনা হয়। দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরটি বন্ধের জন্য ব্যবসারী উদ্যোগ নিলেও বন্ধ হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের একটি ছবিটি ভাইরালের পর বিষয়টি জোরালো আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তাস দিয়ে জুয়া খেলা চলছে। কয়েকটি পত্রিকা বিছিয়ে তার ওপরে রাখা হয়েছে টাকা। স্থানীয় এক বিএনপি নেতাও সেই আসরে বসে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন দাবি করেন, তার ঘরে মাঝে মধ্যে তাস দিয়ে খেলা হয়। তবে টাকা দিয়ে খেলা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, বিএনপি নেতার জুয়ার আসরের ভাইরাল ছবিটি এখনও তিনি দেখেননি। ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেন এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD