1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে কলেজ ছাত্র মিঠু হত্যাকান্ডের মুলহোতা রকিসহ ডিবির অভিযানে গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট

গৌরীপুরে কলেজ ছাত্র মিঠু হত্যাকান্ডের মুলহোতা রকিসহ ডিবির অভিযানে গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে মুক্তাগাছা ও ঢাকা মহানগরীর পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো, গৌরীপুরের কুখ্যাত সন্ত্রাসী এলবার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকি, মনিরুজ্জামান ওরফে জামান মিয়া ও মোঃ সোহাগ মিয়া।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গৌরীপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ  বর্ষের ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যাকান্ডের মুলহোতা হত্যাকান্ডের পরপরই কৌশলে পালিয়ে যায়। ঘাতককে গ্রেফতারে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ টানা অভিযান শুরু করে। ডিবির এসআই পরিমল চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মুক্তাগাছা পৌর এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-১৬/০৯/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি গৌরীপুরের কুখ্যাত সন্ত্রাসী এলবার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকিকে গ্রেফতার করে। এসআই পরিমল সরকার বলেন, এলভার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকির বিরুদ্ধে হত্যা, চুরি, সন্ত্রাসী, পুলিশের উপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, অপহরণসহ হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
অপর অভিযানে এসআই মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন রাজধানীর শেরে বাংলা নগর থানা, পশ্চিম রাজা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৪(৯)২২ -৩০৬ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি মনিরুজ্জামান ওরফে জামান মিয়াকে গ্রেফতার করে।
এছাড়াও এসআই পরিমল চন্দ্র সরকার শনিবার ভোর রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানার দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৯(৯)২২ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(খ)/১১(গ)/৩০ এর পলাতক আসামি মোঃ সোহাগ মিয়াকে গ্রেফতার করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD