1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সারা দেশের মতো ময়মনসিংহেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তিনি জানান, দিনব্যাপী নগরীর ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে মাসকান্দা বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শরীরে সঞ্চিত থাকে না; তাই এটি খাবার ও সম্পূরক ক্যাপসুলের মাধ্যমে গ্রহণ করতে হয়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে তিনি অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এ কারণে অভিভাবকদের জাতীয় এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD